সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জিলানী হাইস্কুল ও শাহতলী জোবাইদা উবি’র শিক্ষার্থীদের টীকা গ্রহন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৮:৪৩ পিএম
জিলানী হাইস্কুল ও শাহতলী জোবাইদা উবি’র শিক্ষার্থীদের টীকা গ্রহন সম্পন্ন

চাঁদপুরস্থ আল-আমিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শাহতলী জিলানী চিশতী উবি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি'র শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ফাইজারের টীকা গ্রহন কার্যক্রম পরিদর্শন করেন, বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

স্টাফ রির্পোটার   শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ  বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা করোনা ভাইরাসের ফাইজারের টীকা গ্রহন করেছেন।

গত ২ডিসেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর শহরের আল-আমিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ  বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের টীকা নেওয়ার কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক সোহরাব হোসেন, সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, সহকারি শিক্ষক নেছার আহমেদ খান, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি মো: ফজলুল করিম খানসহ অন্যান্যরা।

এসময় জিলানী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের মোট ৫০জন ও উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২জন  শিক্ষার্থী ফাইজারের টীকা গ্রহন করেন। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা এ টীকা গ্রহন করেন।

Model Hospital

এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান, চাঁদপুর আল-আমিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা এ টীকা কার্যক্রম সম্পন্ন করায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি, আল-আমিন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডা: জে আর ওয়াদুদ টিপু,  চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারী,  চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।