বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পাট উৎপাদনের বিকল্প নেই : ইমতিয়াজ হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ২:০৭ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পাট উৎপাদনের বিকল্প নেই : ইমতিয়াজ হোসেন

সজীব খান : চাঁদপুরে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরির্দশক মহিউদ্দিন আহমেদ ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মোবারক হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আফরোজা আক্তার, রানা মজুমদার, খাদ্য পরিদর্শন নাছির উদ্দিন, স্টার আলকায়দা জুট মেইলের কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম,ডব্লিউর রহমান জুট মিলের উৎপাদন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান,এপ্যালো কোল্ড স্টোরের ফোরম্যান জাহাঙ্গীর হোসেন, পাট ব্যবসায়ী বিল্লাল মাল, সুরুজ মিয়া,নুর মোহাম্মদ বতু,জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহম্মেদ, চাঁদপুর চেম্বার অফ কর্মাসের পরিচালক গোপাল চন্দ্র সাহ।

Model Hospital

এ সময় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেন বলেন দিন দিন আমাদের দেশে পাট উৎপাদন কমে যাচ্ছে। বাংলাদেশে ভাল পাট উৎপাদনের, বাংলাদেশে উন্নত মানের পাট উৎপাদন হয়, আমাদের দেশের পাট সম্পদকে রক্ষা করতে হলে, পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। পাটকে বাঁচাতে হলে পলিতিন উৎপান বন্ধ করতে হবে, পাট থেকে ব্যাগ, বস্তাসহ বিভিন্ন উৎপান হয়ে থাকে, পলিতিন বর্জন করলেই আমাদের পাট উৎপাদন বাড়তে।

তিনি বলেন পাট চাষের বিষয়ে কৃষকদের উৎসাহ করতে হবে, কৃষি বিভাগ মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদেরকে পাটের বিষয়ে জানাতে হবে। সরকার পাট উৎপাদনের জন্য ব্যাপক প্রদক্ষেন হাতে নিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পাট উৎপাদনের বিকল্প নেই।

তিনি আরো বলেন, বিশ্বের সব চাইতে উন্নত মানের পাট বাংলাদেশই উৎপাদন হচ্ছে, স্মার্ট বাংলাদেশ গড়তে পাট খাতকে এগিয়ে নিতে হবে, পাটের সুদিন ফিরিয়ে আনতে হবে, প্রকৃতি থেকে পাট সৃষ্টি হচ্ছে, পলিতিন পাটখাতকে ধ্বংক করছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাট উৎপাদনে কৃষকদেরকে উৎসাহ দিতে হবে।

সরকার কৃষকদের পাটসহ বিভিন্ন বীজ বিনা পয়সায় দিচ্ছে, সঠিক ভাবে সেসব কাজগুলো কলেই বাংলাদেশ পাটখাতে দ্রুত এগিয়ে যাবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।