বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অভিভাবক সমাবেশ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ২:৪৯ পিএম
কচুয়ায় অভিভাবক সমাবেশ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি : কচুয়া পৌরসভাধীন জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানায় অভিভাবক সমাবেশ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা মিলায়তনে এ অভিভাবক সমাবেশ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কচুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফা,ঢাকা মাদানীনগর মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি বশির উল্লাহ ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নুরুল ইসলাম মিয়াজী সহ আরো অনেকে।

পরে ওই মাদ্রাসার ৪জন শিক্ষার্র্থীকে পাগড়ী প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলো, হাফেজ মো. আব্দুর রহমান,রবিউস সানি,মো. শিহাব উদ্দিন ও জুনায়েদ মুন্সী।

এসময় সমাজসেবক জাকির হোসেন, সাইফুল ইসলাম, তরিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital