বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ফসলী ঋন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১:৫০ পিএম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ফসলী ঋন বিতরণ
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যভূক্ত ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এর লাড়ুয়া বিত্তিহীন সমবায় সমিতির  সদস্যদের মাঝে ফসলী ঋন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করেন । এই দিন লাড়ুয়া বিত্তহীন সমবায় সমিতির ৪২ জন সদস্যদের মাঝে ১০ লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, পরিদর্শক আজাদুর রহমান, লাড়ুয়া বিত্তহীন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজার রফিকুল ইসলাম, গোবিন্দপুর প্রাথমিক সমিতির সভাপতি আবু জাফর মিজি প্রমুখ।
এই সময় উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, কারন তিনি এখন গ্রামের উন্নয়নের দিকে বেশী গুরুত্ব দিয়েছেন, এখন তিনি গ্রামকে শহরের সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন।
আপনাদেরকে জামানত বীহীন ঋন দিচ্ছেন আমাদের মাধ্যমে, যাতে করে আপনারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাড়াতে পারেন। গ্রামের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আপনাদের ভূমিকার বিকল্প নেই। ক্ষুদ্র ব্যাবসা, কুটির শিল্প, ফসল উৎপাদন বৃদ্ধি ইত্যাদি আপনাদের মাধ্যমে হয়ে থাকে, সকলে নিয়মিত ঋন পরিশোধ করে অন্যকে ঋন পেতে সহযোগিতা করুন, যাতে করে আপনাদের পিছিয়ে পড়া ভাইটিও কিছু করে এলাকার উন্নয়নে ভূমিকা পালন করতে পারেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।