বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে ১২০ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২:০৭ পিএম
রামপুরে ১২০ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ
মাসুদ হোসেন : দুঃস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১২০ জন দুঃস্থ মহিলার মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে রামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুঃস্থ মহিলাদের মাঝে নতুন ভিজিডি কার্ড ও ৩০ কেজি হারে দুই মাসের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।
ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান এর পরিচালনায় মোঃ আল মামুন পাটওয়ারী বলেন, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ কেজি হারে চাল বিতরণ করা হবে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে দুইশত বিশ টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুইবছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে। এজন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সেই সাথে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউপি সদস্য সেলিম মিজি, আবু সাঈদ বেপারী, মোঃ আবুল বাশার, মোঃ মোহসিন খান, জসিম উদ্দিন তালুকদার, মোঃ হাসান রাজা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা বেগম, শাহীনা বেগম, সুলতানা বেগম, ওয়ার্ড আ’লীগ নেতা খোরশেদ তালুকদার, ইছহাক তপদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সকল ইউপি সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের নতুন তালিকাভুক্ত অসহায় ও দুস্থ মহিলারা ভিজিডি কার্ডের এ চাল গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital