বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১:৪৪ পিএম
মতলব উত্তরে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় আটক ১

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ গ্রামে গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে ওই ছাত্রীর জেঠা মোঃ নজরুল ইসলাম নজু বাদী হয়ে মতলব উত্তর থানায় উত্যোক্তকারী আনোয়ার হোসেন ভোলা (৩০) কে বিবাদী করে মামলা দায়ের করেন। পরে ওই মামলার প্রেক্ষিতে গত ৬ মার্চ রাতে উত্যোক্তকারী আনোয়ার হোসেন ভোলাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, উত্যোক্তকারী ও ভিকটিমের বাড়ি একই গ্রামে। ওই ছাত্রী চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। প্রায়ই স্কুলে যেতে আসতে তাকে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলতো এবং কুপ্রস্তাব দিয়ে আসতো আনোয়ার হোসেন ভোলা।

এ ঘটনায় ওই ছাত্রী তার জেঠা বাদীকে জানালে বিবাদী আনোয়ার হোসেন ভোলা ক্ষিপ্ত হয়ে অসাধু আচরণ করে। পরে গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় ওই শিশু ছাত্রী রান্না ঘরে কাজ করার সময় আনোয়ার হোসেন ভোলা এসে তাকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ও যৌনপীরন করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং এই সুযোগে উত্যোক্তকারী আনোয়ার হোসেন ভোলা দ্রুত পালিয়ে যায়।

Model Hospital

মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, যৌনপীড়নের অভিযোগ হয়েছিল। পরে ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।