বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবগঠিত শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দকে টামটা উত্তর ইউপির ফুলেল সংবর্ধনা  

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:০০ পিএম
নবগঠিত শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দকে টামটা উত্তর ইউপির ফুলেল সংবর্ধনা  
নবগঠিত শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবন্দকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি ও উক্ত পরিষদের সদস্যরা।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় টামটা উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সদস্য সজল পাল, ফয়েজ আহমেদ, মোঃ কামরুজ্জামান সেন্টু,  মোঃ জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন টামটা উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ইউপি সদস্য মোঃ নজির আহমেদ, আইয়ুব আলী, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি প্রেসক্লাবের নবগঠিত ও সাবেক কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি সংবাদপত্রের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের জনকল্যাণমুখী সার্বিক কর্মকাণ্ড,  সরকারের উন্নয়ন, স্থানীয় সমস্যা-সম্ভাবনা ও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর অনুরোধ জানান।
-সংবাদ বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital