বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সোনালী ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:১২ পিএম
কচুয়ায় সোনালী ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি : কচুয়ায় সোনালী ব্যাংকের ক্যাশিয়ার গৌতমের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কচুয়া উপজেলার কোমরকাশা গ্রামের সৌদি প্রবাসীর পিতা হাসানাত ২২ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক কচুয়া শাখায় তার স য় হিসাব নং-১৫০৮১৩৪১৩৫৬০৯ এ ১ লক্ষ টাকা মেশিন কাউন্টি করিয়া ব্যাংকের সীলযুক্ত রশিদের মাধ্যমে টাকা প্রদান করেন।

৫ মার্চ রবিবার দুপুরে তার একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকে টাকা নেই বলে ব্যাংক কতৃপক্ষ জানান। এসময় সন্দেহ হলে হাসানাত ক্যাশিয়ার গৌতমকে ২২ ফেব্রুয়ারি তার একাউন্টে ১ লক্ষ টাকা জমা দেয়ার বিষয় বললে সে কোন সুদত্তর দিতে পারেনি।

বিষয়টি ব্যাংকের ম্যানেজার কাজী আবু বকর ছিদ্দিকের দৃষ্টিতে আনলে ম্যানেজার তার একাউন্টে টাকা জমা হয়েছে কিনা দেখবেন বলে কালক্ষেপন করেন। পরক্ষনে ম্যানেজার গ্রাহক আবু হাসানাতকে ভয়ভীতি প্রর্দশন করে হুমকি ধমকি প্রদান করে ব্যাংক থেকে বের করে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী আবু হাসানাত ক্যাশিয়ার গৌতমকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Model Hospital

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, স্থানীয় দু’জন স্বাক্ষীর উপস্থিতে টাকা জমা দেয়ার সময় ক্যাশিয়ার গৌতম স্কল নাম্বার ও স্বাক্ষর না দিয়ে গ্রাহক আবু হাসানাতের কাছ থেকে টাকা গ্রহন করেন। জমাকৃত ১লক্ষ টাকার ১০০টি নোটের ১টির মধ্যে বঙ্গবন্ধু ছবির উপরে কালি দিয়ে ঢাকা থাকায় ক্যাশিয়ার হাসানাতকে ১হাজার টাকার নোটটি পালটিয়ে দিতে বললে গ্রাহক হাসানাত বলে আমার কাছে আর কোন টাকা নেই। ওই সময় ব্যাংকে সেবা নিতে আসা অন্য গ্রাহক পারভেজ নিকট থেকে ১হাজার টাকা নোট বদলিয়ে ৫০০ টাকার দু’টি নোট ক্যাশিয়ার গৌতমের কাছে দেয়।

এ ব্যাপারে সোনালী ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার কাজী আবু বকর ছিদ্দিক সাংবাদিকদের জানান,গ্রাহক হাসানাতের কাছে রক্ষিত রশিদটিতে শুধুমাত্র সোনালী ব্যাংকের ‘নগদ গ্রহন’ সীলযুক্ত রশিদ রয়েছে। তবে ক্যাশিয়ার স্বাক্ষর ও স্কল নাম্বার নেই।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম খলিল জানান, সোনালী ব্যাংকের গ্রাহক আবুল হাসানাতের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital