বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হাইমচরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১:০০ পিএম
হাইমচরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে বালতির পানিতে ডুবে আমেনা নামের ১৪ মাসের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় আলগী দক্ষিন ইউনিয়নের গন্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গন্ডামারা গ্রামের সবুজ মিজির একমাত্র কন্যা সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানাজায়, শিশুটির মা শারমিন বেগম খাটের পাশে পানি ভরা বালতি রাখেন।
তিনি তাঁর মেয়ে আমেনাকে খাটে ঘুমিয়ে রেখে বাড়ির কাজে করেন।  শিশুটি হঠাৎ ঘুম থেকে উঠে খাটের পাশে থাকা বালতিতে হামাগুডি করতে করতে  পড়ে যায় আশপাশের মানুষজন ও আত্মীয়-স্বজন শিশুটিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুটির পিতা সবুজ মিজি বলেন আমার মেয়ে আমেনা ছিল আমাদের পরিবারের সকলের চোখের মণি। তাকে আমরা এভাবে হারিয়ে ফেলবো তা ভাবতে পারিনি। মহান আল্লাহপাক আমার কাছ থেকে শোনা মণিকে কেঁড়ে নিয়ে আমাকে এ কেমন পরিক্ষা নিচ্ছেন । আমি আমার মেয়েকে হারানোর শোক সইবো কিভাবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।