বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলনের ফরিদগঞ্জ সভাপতি আবু মুসা, সেক্রেটারি মাসুম বিল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১:১১ পিএম
ইসলামী আন্দোলনের ফরিদগঞ্জ সভাপতি আবু মুসা, সেক্রেটারি মাসুম বিল্লাহ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফরিদগঞ্জ শহরের আরাফাত কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস আল্লামা মকবুল হোসাইন।
তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের আপামর জনসাধারন ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও আমরা কাঙ্খিত লক্ষ্য অর্জন করেতে পারিনি। স্বাধীনতার পরবর্তী কোন শাসক এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এ দেশের জনগনের কাঙ্খিত শান্তি ও মুক্তি আসতে পারেনা। তাই আগামীতে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু মুসা এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ মাসুম বিল্লাহর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ বেলাল হোসাইন রাজী, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহা. মনির হোসেন পাঠান।
এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য কেএম হুমায়ুন কবির, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।
এতে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু মুসা সহ-সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী ও সেক্রেটারি ডাক্তার মোঃ মাসুম বিল্লাহ। উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল্লাহ সহ সভাপতি মোহাম্মদ জানে আলম জুয়েল ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ শফিকুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। পরে ঘোষিত নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital