শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২৮ লাখ মিটার জালসহ ২৯ জেলে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১:১৭ পিএম
চাঁদপুরে ২৮ লাখ মিটার জালসহ ২৯ জেলে আটক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের অভিযোগে ২৯ জেলেকে আটক করা হয়েছে।
এ সময় ১৮৮ কেজি জাটকা এবং ২৮ লাখ ৫৬ হাজার ৯০০ মিটার জাল এবং পাঁচটি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

কামরুজ্জামান বলেন, ‘জাটকা রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।

অভিযানে ২৯ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ১২ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম
কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দরা

​​”মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার ৬৪নং উত্তর ডুমুরিয়া ৮ম শ্রেণিতে উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

​বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো: এমদাদুল হকের সভাপতিত্বে এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানিবাস আইনজীবী মো: ইব্রাহিম ও প্রকৌশলী কাউছার আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা শিক্ষা বিষয়ক সমন্বয়কারী প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই কেবল পাঠ্যপুস্তক মুখস্থ করিয়ে নয়, বরং তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে।

​তিনি আরও বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষা সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মায়েরা। মায়েরা যদি সচেতন হন, তবে সন্তানের পড়ালেখা এবং চরিত্র গঠন শতভাগ নিশ্চিত হয়। আজকের এই মা সমাবেশ প্রমাণ করে যে, অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন।

Model Hospital

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর মিয়াজী ও মোস্তাফিজুর রহমান,​কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ​বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বোরহান উদ্দিন মজুমদার ও মোঃ দ্বীন ইসলাম খন্দকার।

​অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল খান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোশাররফ হোসেন, আব্দুর রহিম, শাহাদাত হোসেন মৃধা, সহকারী শিক্ষক নাঝরিন সুলতানা, মাসুদ মিয়াজী এবং ইউপি সদস্য আব্দুল হান্নান, ছাত্রদল নেতা মো: নুরুল আমিন প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে মায়েদের সচেতনতা ও অসামান্য ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করেন।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।