শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কে এই সজীব চাকমা!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:০৬ পিএম
কে এই সজীব চাকমা!

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : সজীব চাকমা, রাঙামাটি কাউখালী উপজেলার কলপতি ইউনিয়ের ধনরাজ চাকমার ছেলে। পুলিশের তালিকাভুক্ত মাদক মামলার আসামী এবং পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত একজন ব্লগার নামে পরিচিত।

অভিযোগ রয়েছে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠেনর সাথে দীর্ঘ বছর যুক্ত ছিলেন। পাশাপাশি সজীব চাকমা বিভিন্ন মাদক কারবারের ব্যবসা করতেন। ২০১৪’র দিকে প্রথম মাদক মামলা হলেও দীর্ঘদিন পলাতক ছিলেন। এর পর ২০২১সালে নভেম্বর মাসের ১৪তারিখ আবারো মাদক মামলাতে জড়ান। এরপর দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানাগেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানান, সজীব চাকমা মাদক ব্যবসা ও আঞ্চলীক একটি সংগঠনের সাথে জড়িত ছিলো। তবে সে দীর্ঘদিন গ্রামে আসেনা। শুনেছি বিদেশ চলে গেছেন। এ বিষয়ে বার বার তার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে কেউ মুখ খুলতে রাজি হননি।

সরজমিনে গিয়ে জানাগেছে, সজীব চাকমা দীর্ঘ কয়েকবছর গ্রামে থাকেন না। সে মামলা হওয়ার পর থেকে বিদেশে পালিয়ে যান। কিন্তু মামলা সুত্রে জানাগেছে ২০২১সালে ১৪ নভেম্বর ডিবির অভিযানে তার সাথে থাকা দুই মাদক ব্যবসায়ী আটক হলেও সু-কৌশলে সজীব চাকমা পালিয়ে যায়। বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

Model Hospital

খোঁজখবর নিতে গিয়ে গিয়ে প্রতিবেদকের সাথে দেখা হয় নাম প্রকাশে অনিচ্ছুক তার সহপাঠীর সাথে।

ওই সহপাঠী তার সাথে ফোনে যোগাযোগ করিয়ে দেবার পর সাংবাদিকের নাম শুনে অকাথ্য গালাগালি করতে থাকেন। তার ফেসবুক আইডিতে টাইমলাইন ঘুড়ে দেখা গেছে, বেশীরভাগ পোস্ট (স্ট্যাটাস) আদালত, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ও সাম্প্রদায়িক উস্কানিমূলক।

সজীব চাকমা দেশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital