বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:১৩ পিএম
শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮- মার্চ বুধবার) সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশীদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
উপজেলা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শাহাজানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা আকতার, বিমল গোলদার ক্লাষ্টার অফিসার, মোঃ রুহুল আমিন ডাটা এন্ট্রি অপারেটর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী নারী উদ্যোক্তা গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটির সহযোগিতায় স্পন্সর ছিলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।