বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটির উত্তর সেনগাঁও সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪:৫৬ পিএম
আশিকাটির উত্তর সেনগাঁও সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ১৫০নং উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন মিজির সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক ইসলাম লিটনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মানছুর আহম্মেদ, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মহসিন মৃর্ধা, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তোফাজ্জল হোসেন কাজী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ বশির উল্লাহ মিজি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জামাল গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ এরশাদ গাজী, প্রবাসী মোঃ তাফাজ্জল মিজি তাফু, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মোঃ সুমন মিজি, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা খানম  সহকারী শিক্ষক মুজিবুর রহমান শিক্ষিকা আয়েশা আক্রার, ফেরদৌসী আক্তার, নাইমা আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৪র্থ ম্রেনীর শিক্ষার্থী সাইফুল্লাহ মনোয়ার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital