শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেয়র জুয়েল ও শাহিনের পিতা লুৎফর রহমানের মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৫:০২ পিএম
মেয়র জুয়েল ও শাহিনের পিতা লুৎফর রহমানের মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম সাংসদের একান্ত সহকারি মো. মশিউর রহমান শাহিনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহরাস্তিতে ”নবঘটিত মূল প্রেসক্লাবের” সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাংগঠনিক  সম্পাদক আমরুজ্জামান সবুজ।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ সম্প্রতি চাঁদপুর পৌরসভার মেয়র এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিলুর রহমান জুয়েল, শাহরাস্তি হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহিনের পিতা মোঃ লুৎফর রহমান-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন তারা।
এ ছাড়া মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে বেহেস্ত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার এই দুঃখ সইবার শক্তি দেন সে প্রার্থনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital