বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের ইউএনও’র কাছে অভিযোগের পরেও বন্ধ হচ্ছেনা অবৈধ ড্রেজার!

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৪:১১ পিএম
ফরিদগঞ্জের ইউএনও’র কাছে অভিযোগের পরেও বন্ধ হচ্ছেনা অবৈধ ড্রেজার!

এস এম ইকবাল : ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগের পরেও চলে অবৈধ ড্রেজার মেশিন। ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তভুগি পরিবারের।

এদিকে প্রশাসনের লোকদের ফাঁকি দিতে দিনে নয় রাতে চলে এই সকল ড্রেজার মেশিন। স্থানীয় তহসিল অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাতে চলে এই সকল ড্রেজার মেশিন, এমনটি যানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি উপজেলার রুপসা ইউনিয়নের বদরপুর গ্রামের ফসলী জমি থেকে করা ড্রেজারের চিত্র।

ঘটনার সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে দক্ষিন বদরপুর গ্রামের মসজিদের সামনে অবৈধ ভাবে ড্রেজার মেশিন চলামান অবস্থায় রয়েছে। এই বিষয়ে রওশনারা আক্তার রানু নামে একজন গত ১৬ই ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরে দিনে ড্রেজার না চালিয়ে রাঁতে চালাচ্ছেন ড্রেজার মেশিন। যাতে করে কোন প্রকার সমস্যা পড়তে না হয়।

নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয়রা বলেন, ড্রেজার মেশিন তো সারা ফরিদগঞ্জেই চলে। ইউনিয়ন ভূমি অফিসের কিছু লোকদের টাকা দিলে তারা আর ড্রেজার বন্ধ করতে আসে না। উপজেলা থেকে ফোন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকদিন বন্ধ রেখে আবার চালাইতে বলে।

Model Hospital

ড্রেজার মালিক আঃ রহমান বলেন, আমার কাজ হলো মেশিন চালানো বাকি সব সাইফুল ভাইয়ের কাজ। অপর প্রশ্নের জবাবে বলেন, আমরা তো অফিস ম্যানেজ করে চালাতে হয়।

অভিযোগের বাদী রানু বেগম বলেন, এই জমি আমাদের তারা জোর করে আমাদের জমি দখল নিতে অবৈধ ভাবে ড্রেজিং করছে। আমার ফসলি জমি নষ্ট করছে। আমি অভিযোগ করেও তেমন কোন ফল পাইনাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুর নেছা বলেন, আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে বলেন এবং রাতে ব্যবস্থা নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital