বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৪:১৯ পিএম
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে যোগদান করেছেন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচীব (পার-২) মোঃ আলমগীর কবীর স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানা যায়।
গত ১৪ ফেব্রুয়ারী তিনি ওই পদে যোগদান করেন। নুসরাত জাহান মিথেনের পৈত্রিক বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তাঁর বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ লোকমান হেকিম ও মা নাজনীন আক্তার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি বড়। তাঁর একমাত্র ভাই ডাঃ ফিরোজ আহমেদ প্রোপেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিলজিতে এমডি করছেন। ছোট বোন দিলশাদ জাহান ইথেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ডাঃ নুসরাত জাহান মিথেন এর আগে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পর মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে প্রথমে চাকুরিতে যোগদান করেন।
ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন, সকলের  ভালবাসা ও দোয়ায় স্বাস্থ্য বিভাগের এ গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পেরেছি। স্বাস্থ্য সেবায় আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আমি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।