বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রীর নামে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১:২৮ পিএম
বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রীর নামে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রীর নামে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে চাঁদপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে ‘চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন।

র‌্যালিটি সংগঠনের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী মুকুলের নেতৃত্ব বাবুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

গণসমাবেশে আইনজীবী নূরে আলম সিদ্দিকী মুকুল বলেন, ‘আমাদের দেশের প্রায় প্রতিটি বিয়ে অনুষ্ঠানে উপহার গ্রহণের জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলে টেবিল বসিয়ে রাখা হয়। অতিমাত্রায় এবং উচ্চহারে নগদ টাকা কিংবা উপহার পাওয়ার আশায় নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের দাওয়াত কার্ড দেওয়া হয়। অথচ কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিকভাবে দুর্বল অনেকে দাওয়াত পান না। আমরা এ সামাজিক বৈষম্যের অবসান চাই।’

Model Hospital

তিনি বলেন, ‘গরিব অভিভাবকের জন্য উপহারের প্রয়োজন আছে। তবে কেউ যদি সহযোগিতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে কেন? এতে দাতা বিব্রত হন। উপহার গোপনে দেওয়া উচিত।’

গণসমাবেশে বক্তারা বলেন, সামর্থ্য অনুযায়ী আয়োজক পক্ষের আয়োজন করা উচিত। সামর্থ্য না থাকলে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নেই। অনুরোধ করে দাওয়াত দিয়ে নিয়ে টেবিল বসিয়ে কৌশলে টাকা আদায়ের মানসিকতা বর্জন করা উচিত। এগুলো হোটেল ব্যবসার শামিল।

এসময় জামাই বাজার, আড়াইয়া বাজারের নামে সামাজিক বিভিন্ন অপসংস্কৃতি বন্ধেরও দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বশির পারভেজ, জেনারেল সেক্রেটারি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মমিন খান, যুগ্ম-সম্পাদক মো. ওমর ফারুক, শিক্ষাবিষয়ক সম্পাদক শাহ আলম প্রধানিয়া প্রমুখ।
মোহাম্মদ বিপ্লব সরকার।।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।