রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই : শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১:৩৭ পিএম
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই : শফিকুর রহমান এমপি
এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর মহিলা মাদ্রাসা-সুবিদপুর জিপিএস ওয়াপদা বেড়ী বাঁধ রোড উদ্বোধন করা হয়েছে।
১১ মার্চ শনিবার দুপুরে উদ্বোধনী উপলক্ষে সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউপি সদস্য আব্দুর রশিদ মিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের ফলে কোনো এলাকাই আজ অবহেলিত নয়। ধারাবাহিকভাবে সব কাজই সম্পন্ন হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বের ফলেই পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা বৈশ্বিক দুর্যোগের সময়েও ভালো রয়েছি।
উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এম আর এ শাকিল মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসার সুপার আক্তার হোসেন সাদেকী, সংসদ সদস্যের প্রতিনিধি জানিবুল হক জুয়েল, সুবিদপুর এলাকার কৃতি সন্তান ও দৈনিক ইলশেপাড় পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক  মনির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা খালেদ খান, আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম রোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ প্রমূখ।
একইদিন উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে মরহুম কাজী আব্দুল জলিল মাষ্টার স্মরণে ফ্রি চক্ষু ছানী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্যের ইউনিয়ন প্রতিনিধি জানিবুল হক জুয়েল সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, কাজী প্রিন্টিং এন্ড এক্সেসরিজ লি: ম্যানেজিং ডিরেক্টর কাজী ফাহাদ দিপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলী আক্কাছ, আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আল আমিন পাটওয়ারী, দক্ষিণ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম হারুনুর রশিদ প্রমূখ।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।