শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২:১৮ পিএম
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এতিমখানার ৬৬তম বার্ষিক সভা এবং সদ্য প্রয়াত বিশিষ্ট লেখক, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা অধ্যক্ষ আমিনুর রহমান (রহ)’র স্মরণ সভা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গত ১০ মার্চ রোজ শুক্রবার সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আজগর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাদ্রাসা গভর্ণিং বডির সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মুহাম্মদ ইউনুছ প্রমুখ।

Model Hospital

এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সবশেষে মিলাদ ও দোআ পরিচালনা করেন সদ্য প্রয়াত অধ্যক্ষ আমিনুর রহমান (রহ)’র জামাতা বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক কাজী মাওলানা মুহাম্মদ নুরউদ্দীন আত্তারী।

(প্রেস বিজ্ঞপ্তি)

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital