শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীর মিছিলে বিদ্রোহী প্রার্থীর গুলি, আহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:২৩ পিএম
মোহনপুর ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীর মিছিলে বিদ্রোহী প্রার্থীর গুলি, আহত ৫
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাই প্রধান তার কর্মী-সমর্থকদের উপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধাসহ বিভিন্ন অভিযোগ তুলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই প্রধান বলেন, আমি মো. আব্দুল হাই প্রধান আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকে আমি কর্মী সমর্থকদের নিয়ে সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা শুরু করি। আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অটোরিকসা প্রতীকের কাজী মিজানুর রহমান কর্মী সমর্থকরা নৌকার প্রচারণায় বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে এবং পুলিশি হয়রানি করছে।
আজ মঙ্গলবার প্রচারণার শেষ দিনে মিছিল নিয়ে শান্তি শৃঙ্খলভাবে মোহনপুর বাজার থেকে মুদাফর বাজারে যাওয়ার পথে বিদ্রোহী প্রার্থী কাজী মিজানুর রহমানের ভাই মতিন কাজী অস্ত্রশস্ত্র নিয়ে বহিরাগতদের সাথে  নিয়ে আমার মিছিলে আক্রমন করে ১জনকে গুলিবিদ্ধ সহ ৫ জনকে মারাত্মকভাবে আহত করে। শুধু তাই নয় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকাকে অশান্তির রাজ্যে পরিনত করছে। আমার প্রচারনা করার সময় পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান ছোবহান সরকার সুভার গাড়ি ভাংচুর করে। আমি একজন মুক্তিযোদ্ধা আমি একাধীকবার পুলিশি সহায়তা চেয়েও পাইনি। উল্টো পুলিশ আমার কর্মীদের উপর চড়াও হয়ে লাঠিপেটা করে আহত করে।
সংবাদ সম্মেলনে তিনি অনীতিবিলম্বে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা মতলব উত্তর ওসি মোহাম্মদ মহিউদ্দিন, এসআই হানিফ সহ আরো কয়েকজনকে শাস্তিমূলক বদলী ও বিদ্রোহী প্রার্থী কাজী মিজানুর রহমানের বাড়ী তল্লাশী করে বহিরাগত ক্যাডারদের আটক ও মোহনপুর পর্যটনকেন্দ্র তল্লাশী করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এবং বিদ্রোহী প্রার্থীর মিথ্যা মামলায় যেন কাউকে হয়রানি না করা হয়। সে ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক নৌকা।  এই নৌকার মাঝি বা সমর্থকদের উপর বিদ্রোহী প্রার্থীর হামলা তা মেনে নেওয়া যায়না। তিনি অনীতিবিলম্বে বিদ্রোহী প্রার্থীর বাড়ীতে আশ্রয় নেওয়া বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন হাওলাদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, শাহজাহান প্রধান, আওয়ামী লীগে উপ কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, উপজেলা সভাপতি দেওয়ান মো. জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, প্রয়াত বাবুল চৌধুরীর ছেলে মুহিবুল হক চৌধুরী সুমিত, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফ প্রধান’সহ মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীর এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।