শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে জরিমানা নয়, সচেতনতা বৃদ্ধি করা : ডিসি চাঁদপুর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৪:১৮ পিএম
মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে জরিমানা নয়, সচেতনতা বৃদ্ধি করা : ডিসি চাঁদপুর

গাজী মো:ইমাম হাসান : ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী”এই প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

১৫ মার্চ বুধবার বিকাল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি বলেন মোবাইল কোর্ট পরিচলনার উদ্দেশ্যে জরিমানা আদায় করা নয়,ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা।আমারা নিয়মিত নির্বাহী ম্যাজিট্রেট ও ভোক্তাদের অধিকার অধিদপ্তর মিলে আইনশৃংখলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে থাকি।আসন্ন পবিত্র মাহে রমজান কেন্দ্র করে বাজার মনিটরিং বাড়ানো হবে।যাকে কেউ অতি মুনাফা অর্জনের সুযোগ না পায়।

ডিসি আরোও বলেন আমরা ভোক্তারা যদি একটু সচেতন হই,তাহলে বাজারের অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট অতি মুনাফা অর্জনের সুযোগ পাবে না।ব্যবসায় বেশি পরিমানে মুনাফা অর্জন করা ব্যবসায়ীদের উদ্দেশ্য হওয়া উচিত না।ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রান্তিক পর্যায়ে অনেক বেশি মুনাফা অর্জনের জন্য পন্য দ্রব্যের দাম বাড়িয়ে রাখে।চাহিদার বিপরীতে মজুদ করার মানসিকতা বা বেশি করে ক্রয় করার মানসিকতা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।তাহলেই বাজার ব্যবস্থাপনা একটা স্থিতিশীলতার মধ্যে থাকবে।আমরা যদি সচেতন হই তাহলেই আমরা নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবো।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল,চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী,জেলা ক্যাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার খান,ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

Model Hospital

এ সময় চাঁদপুর জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা:এসএম শহীদ উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,সাবেক সেক্রেটারী জিএম শাহীনসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা,চাঁদপুর চেম্বার অফ কমার্স, হোটেল ব্যবসায়ী, বিভিন্ন হাট বাজারের পরিচালনা কমিটির প্রতিনিধি, সাংবাদিকসহ সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন ভোক্তাদের অধিকার নিশ্চিত,বিগত দিনের বাজার মনিটরিং ও বিভিন্ন অভিযানের একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital