শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংষ্কৃতিক কেন্দ্র উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:৩৮ পিএম
ফরিদগঞ্জে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংষ্কৃতিক কেন্দ্র উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাষ্কৃতিক কেন্দ্র উদ্ভোধন করা হয়েছে।
১৬ মার্চ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ৫০ মডেল মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়াল অংশ নিয়ে  মডেল মসজিদ ও ইসলামি সাংষ্কৃতিক কেন্দ্র উদ্ভোধন করেন। এর মাধ্যমে মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় সবার মধ্যে উচ্ছাস ও আনন্দ বিরাজ করতে দেখা যায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ) আসনের সাংসদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি পুত্র উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ইউএনও তাসলিমুন নেছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তসলিম, জেলা পরিষদ সদস্য আলী আক্কাস, থানার ওসি আবদুল মান্নান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আবরার হোসেন, পিআইও মিল্টন দস্তীদার, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো.শরীফ হোসেন খান, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দীন, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা সোহেল রানা, পুতুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী, উক্ত ভবন নির্মাণের ঠিকাদার মো. আজিজুর রহমান প্রমুখ।
ফরিদগঞ্জের মসজিদ উদ্ভোধন উপলক্ষে সকাল থেকে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার লোকজন গনভন থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভার্চুয়ালি অংশ গ্রহন অনুষ্ঠান উপভোগ করেন।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়ে দীর্ঘদিন পর এলাকার সাংসদ ও উপজেলা চেয়ারম্যান পাশাপাশি দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ছাড়াও দেশ ও মানুষের কল্যানে আওয়ামী লীগ সরকারের আরো সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital