বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কচুয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা বিল্লাল খানের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:১০ পিএম
কচুয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা বিল্লাল খানের ইন্তেকাল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: কচুয়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা বিল্লাল খান (৯৫) ১৭ মার্চ শুক্রবার সকালে নিজ বাড়ি উপজেলার গুলবাহার গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আসর উপজেলার কাদলা ইউনিয়নের আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন, মরহুমের চাচাতো ভাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাবেক ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু,মরহুমের সন্তান মুক্তার খান। জানাজা শেষে গুলবাহার খান বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

ছবি: প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম বিল্লাল খানের জানাজা শেষে মুনাজাতের একাংশ।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।