শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:২৯ পিএম
কচুয়ায় অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম মিঠু। কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামে ২শত অস্বচ্ছল পরিবারের ১৭ মার্চ শুক্রবার দুপুরে ইফতার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন শরীফুল ইসলাম মিঠুর মমতাময়ী মা। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, পেঁয়াজ, আলু, ছোলা ও তৈল।

বিতরণকালে শরিফুল ইসলাম মিঠু বলেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের অধিকাংশরাই ইফতার সামগ্রী কেনার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মধ্যে ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। এ ধরনের মানবিক কাজ আমার চলমান থাকবে।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মজু মিয়া মাস্টার, ইউপি সদস্য মোজাম্মেল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital