শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সারা ফাউন্ডেশন ৭ম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও হুইল চেয়ার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:৪২ পিএম
সারা ফাউন্ডেশন ৭ম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও হুইল চেয়ার বিতরণ

মতলব উত্তর ব্যুরো: মতলব উত্তর উপজেলার সারা ফাউন্ডেশন যুব কল্যাণ সংস্থার ৭ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার উপজেলার ৫৩নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিলন মেলা উপলক্ষ্যে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন- গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য দেন- ব্যারিস্টার জুয়েল সরকার।

সারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাংবাদিক সানি ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজির হোসেন অপু, মানবিক বেওয়ারিশ ফাউন্ডেশনের সভাপতি কেএম শাকিল, বদলাও ইউথ ফাউন্ডেশনের সভাপতি আবদুর রহমান রিজভী, অঙ্গীকার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন মিয়াজী, বিডি ক্লিন সংগঠনে মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ইমতিয়াজ, দারিদ্র বিমোচন মুসলিম সংগঠনের সভাপতি নুরুল ইসলাম, কৃষি উদ্দোক্তা আতাউর রহমান, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সোসাইটি ডেভলপম্যান্টের সভাপতি বাবু মিয়া, অঙ্গীকার সংগঠনের সাংগঠনিক সম্পাদক পলাশ, মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি হাফিজুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন ব্লাড ডোনার শাহাদাৎ প্রমুখ।

উপস্থিত ছিলেন, সমাজসেবক কাইয়ুম মুন্সি, নিরাপদ সড়ক চাই সংগঠনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সমাজ সেবক কাউছার আলম সরকার, গজরা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরীফ হোসেন, যুগ্ম আহ্বায়ক তামজিদ হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া।

Model Hospital

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ছবি-০১

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital