শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চিন্তা ও বুদ্ধি দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে : এসপি মিলন মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৩:১৮ পিএম
চিন্তা ও বুদ্ধি দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে : এসপি মিলন মাহমুদ
মাসুদ হোসেন : চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বলেছেন, নিদিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পড়ালেখা করতে পারলেই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। যে কোন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করতে হবে। তবেই জীবনে সাফল্য অর্জন করা যায়। কোন বাবা মা সন্তানদের কিংবা কোন শিক্ষক শিক্ষার্থীদের খারাপ চায় না। আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয় শিক্ষা ব্যবস্থায় ব্যত্যয় উঠিয়ে দিয়েছেন। আমাদের শিক্ষা জীবনের চেয়ে তোমরা এখন মেধাবী। তাই তোমরা অনেক ভালো আছো।
মানুষের ম্যান্টালিজম এমন পর্যায়ে আছে যা ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে। তারা বেশি চিন্তা করে ও বুদ্ধিমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সংসদের স্পীকার ও প্রায় ২০টি জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার নারী হয়ে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও সচিবালয়ে ১৫ থেকে ১৬ জন সচিব আছেন তারাও নারী। এক সময় দেখা যাবে ছেলেদের পিছনে ফেলে মেয়েরা এগিয়ে যাবে বিভিন্ন নেতৃত্বে।
গতকাল ১৮ মার্চ শনিবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখাচ্ছেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের। আজকের শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। সে সময়ে তোমরা শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশকে। আর সেই নেতৃত্ব দেয়ার জন্য আজকের শিক্ষার্থীরা যে যেটা ভালো বুঝেন সে লক্ষ্যেই সামনে এগিয়ে যেতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন সমস্যা হলে শিক্ষক কিংবা অভিভাবকদের সাথে বিষয়টি শেয়ার করতে পারো। এছাড়াও তোমাদের যেকোন অভিযোগ তোমরা ৯৯৯ নম্বরেও কল করে আমাদের জানাতে পারো। ৫-১০ মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছে যাবে তোমার পাশে। পরিশেষে আগামীর স্মার্ট বাংলাদেশে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো একটা অংশগ্রহণ থাকবে এটাই প্রত্যাশা করছি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান ইবনে আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, উক্ত বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও ঢাকা টাইলস হাউজের সত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম খান, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা।
বিদ্যালয়ের দাতা সদস্য সফিউল আলম সাইফুল পাটওয়ারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য শামসুজ্জামান পাটওয়ারী, অভিভাবক সদস্য মোঃ মোস্তফা হাজী, শাহীদুল হক সেলিম, আক্কাছ পাটওয়ারী, ইউপি সদস্য কবির হোসেন রনি, ফরিদগঞ্জের মূলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বুলবুল আহসান, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাশেম, মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আক্তার, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম ফারুকী, উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital