বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানুষের কল্যাণে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত কাজ করে যাবো :  মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৩:৫০ পিএম
মানুষের কল্যাণে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত কাজ করে যাবো :  মেজর রফিকুল ইসলাম
মো. মাসুদ রানা : শাহরান্তিতে  সূচীপাড়া ও  মেহের উত্তর ইউপিতে সর্বস্তরের  জনগনের অংশ গ্রহনে ২টি  উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (১৮- মার্চ) সূচীপাড়া উত্তর ও বিকেলে মেহের উত্তর ইউপি আওয়ামী লীগের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন  ইউপি আ’লীগ সভাপতি হুমায়ুন কবির লিটন এবং আব্দুর রশিদের সভা প্রধানে দুটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, আমি দীর্ঘদিন ধরে আপনাদের অভিভাবক ও সাংসদ হিসেবে এ জনপদে দায়িত্ব পালন করে আসছি। এই সংসদীয় আসনের জনকল্যাণে উন্নয়নের বহু পদক্ষেপ নেওয়া হয়েছে যার সুফল আপনারা ভোগ করছেন। বর্তমানে ওই সুযোগ সুবিধা ও অবশিষ্ট কাজের খোঁজখবর নেওয়ার জন্যই এই উঠান বৈঠকের আয়োজন।
এছাড়া তিনি হাজিগঞ্জ শাহরাস্তির উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, এ দুটি উপজেলায় দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন অতীতে ছিল না, বললেই চলে। যা হয়েছে তা আমার হাত ধরে হয়েছে। বর্তমানে শতভাগ বিদ্যুতায়ন, স্কুল কলেজ মাদরাসা, রাস্তাঘাট, হাট বাজার, দুটি পৌরসভার অবকাঠামো উন্নয়ন, ডাকাতিয়া নদী খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন, হতদরিদ্র মানুষের কল্যাণে ও অসুস্থ মানুষের দুঃখ লাগবে আর্থিক অনুদান, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ  প্রদান সহ অসংখ্য মানবতাকল্যাণমূলক কাজের বয়ান তিনি তুলে ধরেন।
এছাড়া তিনি নেতাকর্মীদেরকে অসহায় মানুষের কল্যাণে কাজ করারও নির্দেশ প্রদান করেন।
তিনি ব্যক্তিগত অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন আমি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত অসহায় সমাজে নিষ্পেষিত দরিদ্র মানুষের কল্যাণে আমার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত খেদমতে বদ্ধপরিকর। পরিশেষে তিনি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের এ আয়োজনে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী,  পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য  মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিযদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল,সাবেক আলীগের ভারপ্রাপ্ত সভাপতি  ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর আ’লীগের সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল,উপজেলা আলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুল কবির,সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইমরান মুনির, সূচিপাড়া ও মেহের উত্তর ইউপি সাধারণ সম্পাদক কবির হোসেন, ডা: মোঃ  মাহবুব আলম সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিশিষ্ট জন ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের স্থানীয় প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত দুটি উঠান বৈঠকে সাংসদ স্থানীয়দের দুঃখ দুর্দশা অভিযোগ কষ্টের কথা প্রশ্ন উত্তর পর্বে শ্রবণ করেন এবং পর্যায়ক্রমে সকলের কষ্ট লাঘব করার আশ্বাস দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital