বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ১৩ মে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২:৫২ পিএম
চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ১৩ মে

সজীব খান : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ডের নির্বাচন আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফশিল ঘোষণা করেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৯ মার্চ। এর ওপর দাবি, আপত্তি ও সংশোধনী গ্রহণের শেষ তারিখ ২২ মার্চ।

দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তির তারিখ ২৮ মার্চ এবং ২ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ৯ এপ্রিল পর্যন্ত। ১১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে।

Model Hospital

এছাড়া ১৩ এপ্রিল আপিল নিষ্পত্তি ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, ১৩ মে ভোটপ্রহণ হবে। সকাল ৯টা থেকে কোনো ধরনের বিরতি ছাড়া বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

একদিনেই সব ইউনিটে ভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে উপজেলা ও মহানগর কমান্ড কাউন্সিলে। আর ভোটের ফল প্রকাশ করা হবে উপজেলার ক্ষেত্রে জেলা কমান্ড কাউন্সিলে এবং মহানগরের ক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে।

উপজেলায় কমান্ড কাউন্সিলের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জেলা ও মহানগর কমান্ড কাউন্সিলে রিটার্নিং কর্মকর্তা হিসাবে একজন অতিরিক্ত জেলা পশাসক (এডিসি) দায়িত্বপালন করবেন।

চাঁদপুর জেলায় মোট ভোটার রয়েছে ২ হাজার, সদর উপজেলায় ৩শত ৬৬জন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ জুন সর্বশেষ চাঁদপুর মুক্তিযুদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital