বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাংবাদিক মাসুদ হোসেনের মাতার ইন্তেকাল, সকাল ৮ টায় জানাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩:২৮ পিএম
সাংবাদিক মাসুদ হোসেনের মাতার ইন্তেকাল, সকাল ৮ টায় জানাজা
গাজী মোঃ মহসিন : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের কুমিল্লা এর চাঁদপুর প্রতিনিধি মাসুদ হোসেন এর মাতা মাছুমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…..রাজিউন)।
২০ মার্চ (সোমবার) বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বৎসর।
মৃত্যুকালে তিনি স্বামী, ২ছেলে ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি সোমবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাংবাদিক মোঃ মাসুদ হোসেন সহ পরিবারের লোকজন তার চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তির কিছুক্ষন পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ২১ মার্চ মঙ্গলবার সকাল ৮ টায় চাঁদপুর সদর উপজেলার মধুরোড বাইতুল আমিন জামে মসজিদ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক মোঃ মাসুদ হোসেন এর মায়ের মৃত্যুতে এলাকার বিভিন্ন মহল ও শ্রেনীর পেশার মানুষ গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন তারা।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।