বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:১৪ পিএম
মতলব উত্তরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

মনিরুল ইসলাম মনির : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন গত ১৪ই মার্চ গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২০২৩, মতলব উত্তর রিটার্নিং অফিসার আশারফুল হাসান গণ-বিজ্ঞপ্তিতে জানান, (ক) ভোটার তালিকা প্রকাশ ঃ ১৯শে মার্চ, খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি ও সংশোধনী গ্রহণের তাং ২২শে মার্চ, দাবী, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তির তারিখ ২৮শে মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২রা এপ্রিল।

(খ) নির্বাচনী তফসিল ঃ মনোনয়নপত্র দাখিলের তারিখ ৫ই এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৯ই এপ্রিল প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের তারিখ ১১ই এপ্রিল, আপিল নিষ্পত্তির তারিখ ১৩ই এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ১৬ই এপ্রিল, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৭ই এপ্রিল, প্রতীক/ব্যালট নম্বর প্রদানের তারিখ ১৮ই এপ্রিল ও ভোট গ্রহণের তারিখ ১৩ই মে। ভোট গ্রহণের সময়সীমা ঃ বিরতিহীনভাবে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে। নির্বাচনী এলাকার নাম ঃ মতলব উত্তর উপজেলা।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।