বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:১৭ পিএম
মতলব উত্তরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২৫ মার্চ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে সভায় ঈস্খদান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. জাকির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আহসানুজ্জান লুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, সাংবাদিক আরাফাত আল-আমিন ও জাকির হোসেন বাদশা প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

সভায় ২৬ মার্চ তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ মন্দির গীর্জার বিশেষ দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য সরবরাহ, প্রামান্য চিত্র প্রদর্শন’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়েস্মৃৃতি চারণ করে আলোচনা অনুষ্ঠান, বিশেষ দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া এদিন রাত ৯ টা থেকে ৯টা ১মিঃ পর্যন্ত ব্লাক আউট-এ অংশ গ্রহন করা হবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।