শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:২৭ পিএম
আজ চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গণমাধ্যমে অবহিতকরণ বিষয় চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ২১ মার্চ ২০২৩ তারিখ বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

গত ১৯মার্চ রেভিনিউ ডেপুটি কালেক্টর শারমিন আক্তার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

নোটিশে উল্লেখ করা হয় “মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না” মর্মে মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ অভিপ্রায় বাস্তবায়নে চাঁদপুর জেলার ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উপকারভোগী পরিবারের অনুকূলে জমি ও গৃহ প্রদান উদ্বোধনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত “উদ্বোধনী অনুষ্ঠান” উপলক্ষে এ জেলার গৃহীত কার্যক্রম সম্পর্কে আজ ২১ মার্চ ২০২৩ তারিখ বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাথে জেলা প্রশাসক মহোদয় প্রেস ব্রিফিং করবেন।

Model Hospital

উক্ত প্রেসব্রিফিং এ সকল সাংবাদিককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসক কামরুল হাসান অনুরোধ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital