বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচন : গোপালগঞ্জে ইভিএম ছিনতাইয়ের চেষ্টা, ১০ পুলিশসহ আহত ২৫

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:৫৪ পিএম
ইউপি নির্বাচন : গোপালগঞ্জে ইভিএম ছিনতাইয়ের চেষ্টা, ১০ পুলিশসহ আহত ২৫

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ফল বাতিলের দাবিকে কেন্দ্র করে আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে লতিফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে সাবু মোল্লাকে বিজয়ী ঘোষণ করা হয়। কিন্তু ওই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দিতাকারী অপর ৩ প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে বাতিলের দাবি জানান।

এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইন-শৃঙ্খলাবাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা জেলা সদরে ফেরার সময় পরাজিত ৩ প্রার্থী মতিয়ার রহমান ফকির, পলু মোল্লা ও ইব্রাহিম কাজী কর্মী-সমর্থকদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে ওই তিন প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় সদর থানার ওসি ও আইন-শৃঙ্খলাবাহিনীর ১০ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়।

Model Hospital

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital