শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এবার রমজানে কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১০:১১ এম
এবার রমজানে কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে?

ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা যায়। তাই রোজা রাখার সময়ও কমবেশি হয়। এ বছর রমজানে বাংলাদেশি মুসলিমদের জন্য রোজার সময় ১৪ ঘণ্টা।

এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১২ ঘণ্টা আবার কোথাও প্রায় ১৮ ঘণ্টা।

২০২৩ সালে সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে- নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, স্কটল্যান্ডের বাসিন্দাদের। এসব দেশে বসবাসকারী মুসলমানরা ১৭ থেকে প্রায় ১৮ ঘণ্টা রোজা রাখবেন।

১৬ ঘণ্টা রোজা রাখতে হবে নেদারল্যান্ডস, পোল্যান্ড, যুক্তরাজ্য, কাজাখস্তান, বেলজিয়ামের মুসলমানদের। আর ১৫ ঘণ্টা রোজা রাখবেন ফ্রান্স, সুইজারল্যান্ড, রোমানিয়া, কানাডা, বুলগেরিয়া, ইতালি, স্পেনে অবস্থানরত মুসলমানরা।

Model Hospital

এদিকে পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কো, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিসর, জেরুজালেম, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনের মুসলমানদের রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা।

রমজানে ১৩ ঘণ্টা রোজা রাখবেন- ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, কেনিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার মুসলমানরা।

বিশ্বে সবচেয়ে কম সময় এবার রোজা রাখবেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি ও নিউজিল্যান্ডের মুসলমানরা। এ দেশগুলোতে রোজার সময়কাল ১২ ঘণ্টা।

সূত্র: আলজাজিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital