শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দৈনিক বাংলাদেশের আলো সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে : সুজিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৪:৩৮ পিএম
দৈনিক বাংলাদেশের আলো সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে : সুজিত রায় নন্দী
নিজস্ব প্রতিনিধি : দায়িত্বশীলতার ১৫ তম বর্ষে পর্দাপণ উপলক্ষে নানা আয়োজনে চাঁদপুরে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক “বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২১ মার্চ মঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব কার্যালয়ে ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫ বছরে পর্দাপণে  কেককাটা, আলোচনা সভা ও ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যানে নানামুখি কাজ করে চলেছে। সাংবাদিকদেরও উন্নয়নের রোল মডেল বিশ্বে তুলে ধরতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক বাংলাদেশের আলো সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। প্রতিষ্ঠার অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং আপসহীন অবস্থান ধরে রেখেছে পত্রিকাটি। দেশে সাংবাদিকতার ক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানোর জন্য যে কটি সংবাদপত্র রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশের আলো অন্যতম। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের নির্ভুল সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের আলো একটি বিশেষ মর্যাদা পেয়েছে। এ ছাড়া সমাজ, প্রতিষ্ঠান, জাতি ও রাষ্ট্রের জন্য যেসব সংবাদ কল্যাণকর, সেসব সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে দৈনিক বাংলাদেশের আলো অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাপস) সুদীপ্ত রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাপস) সুদীপ্ত রায়।

Model Hospital

জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাত, চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, জেলা সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ।

চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৫ তম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এসময় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কোষাধক্ষ্য আলম আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অমরেশ দত্ত জয়, ক্রীড়া সম্পাদক শেখ শরীফ আহমেদ, প্রচার সম্পাদক শ্যামল সরকার, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, মহিলা সম্পাদিকা সাবিত্রী ঘোষ, আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খান, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সাংবাদিক মুছা তাপাদার  ’সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital