বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মাসুদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৪:৪০ পিএম
সাংবাদিক মাসুদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন
গাজী মোঃ মহসিন : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের কুমিল্লার চাঁদপুর প্রতিনিধি মাসুদ হোসেন এর মাতা মরহুমা মাছুমা বেগমে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২১মার্চ (মঙ্গলবার) সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলার মধুরোড বাইতুল আমিন জামে মসজিদ ঈদগাঁ ময়দানে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামিত করেন মধুরোড বায়তুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা শাহজাহান।
এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: কামাল হাজী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক আওয়ামীলীগ নেতা মো: তাজুল ইসলাম, মরহুমার স্বামী মো: বিল্লাল হোসেন, মরহুমার বেয়াই মো: এমরান হোসেন পাটওয়ারী, দৈনিক ইলশেপাড় এর স্টাফ রির্পোটার মো: সজিব খান, দৈনিক  চাঁদপুর প্রবাহের স্টাফ রির্পোটার গাজী মো: মহসিন, দৈনিক চাঁদপুর দর্পনের স্টাফ রির্পোটার মহসিন আলম, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার স্টাফ রির্পোটার মো: মিজান পাটওয়ারীসহ, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতশত মুসল্লীগণ।
উল্লেখ্য, মরহুমা মাছুমা বেগমে গত ২০মার্চ সোমবার বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫২ বৎসর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ছেলে ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানা যায়, তিনি সোমবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাংবাদিক মাসুদ হোসেন সহ পরিবারের লোকজন তার চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তির কিছুক্ষন পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital