বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভূমিহীন পরিবারকে ঘর হস্তান্তর উদ্বোধন: কচুয়া ইউএনও’র প্রেস ব্রিফিং

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৪:৫৬ পিএম
প্রধানমন্ত্রীর ভূমিহীন পরিবারকে ঘর হস্তান্তর উদ্বোধন: কচুয়া ইউএনও’র প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ ধাপে ১৮টি ভূমিহীন পরিবার বুধবার ঘর পাচ্ছেন।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ইউএনও‘র কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কচুয়ায় আশ্রয়ন প্রকল্পের আওতায় মোট ১শত ৭ টি ঘর প্রদান করা হবে। তার মধ্যে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে ভূমিহীন ১৮টি পরিবারের ঘরের দলিল,চাবি ও সনদ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

ফলে কচুয়ায় উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৫৫। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের একটি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী কচুয়া শতভাগ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করছে।

Model Hospital

এ সময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইবনে আল জায়েদ হোসেন ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার,সাধারণ সম্পাদক সুজন পোদ্দারসহ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital