বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরের ঈশানবালা এম জে এস বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:১৫ পিএম
হাইমচরের ঈশানবালা এম জে এস বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর হাইমচর উপজেলার ঈশানবালা মালেরহাট যুব সংঘ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ রবিবার সারাদিন ব্যপি হাইমচরের নীলকমল ইউনিয়নের ঈশানবালা মালেরহাট যুব সংঘ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখর উদ্দিন আলী আহাম্মদ, সাবেক জেলা পরিষদের সদস্য এস এম আল মামুন সুমন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম কবির শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহসিন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা আবু তালেব বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।