বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:০৯ পিএম
চাঁদপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান
সজীব খান : চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও বিহীন পরিবারকে জমি সহ গৃহ প্রদান করা হয়েছে। ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীনদের ঘর প্রদানের উদ্বোধন করেন।
মজিব বর্ষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চারটি পরিবারের মাঝে জমির দলিল ঘরহস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার ভূমি মোঃ হেদায়েত উল্ল্যাহ, উপজেলা  প্রকৌশলী স্থেহাল রায়, পজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী,  মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বালিয়া ইউপপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
উপকার ভোগীরা হচ্ছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়নের রাহিমা বেগম, রিনা বেগম, হাসান প্রধানীয়া, মোস্তফা কামাল বাবু, রাবেয়া খাতুন।
এ সময় বিষ্ণুপুর  ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মোঃ   নূরুল আলম চৌধুরী, শাহমাহমুদ ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মিশু দেব নাথ, উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।