বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর মেয়রের সাথে জেলা সাংবাদিক ক্লাবের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:১৯ পিএম
চাঁদপুর পৌর মেয়রের সাথে জেলা সাংবাদিক ক্লাবের মতবিনিময়

চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর পৌর কার্যালয়ে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, আমরা সব সময়ই সাংবাদিকদের পাশে রয়েছি। রাজনীতিতে সাংবাদিকদের প্রয়োজনীয়তা কোন অংশে কম নয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে একাধিক সংগঠন করতেই পারে এটা তাদের স্বাধীনতা। কিন্তু পৌর মেয়র সবার এবং আমার কাছে সবাই এক। আপনাদের যেকোন কাজে আমি সবসময় পাশে থাকবো।

এসময় পৌর প্যানেল মেয়র হেলাল হোসাইন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, শওকত আলী, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিক বিন রহিম, সাংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, প্রচার সম্পাদক শ্যামল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, মহিলা বিষয়ক সম্পাদক সাবিত্রী রানী ঘোষ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ খান, আইন বিষয়ক সম্পাদক এম এ শাহেদ সালামসহ অন্যান্যরা।

Model Hospital

পরে সাংবাদিক নেতৃবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।