বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ; ইউএনও এবং ইউপি চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:২৩ পিএম
তরপুরচন্ডীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ; ইউএনও এবং ইউপি চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের সেনের দীঘির পাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২২ মার্চ বুধবার বিকেল ওই এলাকার গাজী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওই বাড়ির আনোয়ার গাজী এবং তার দুই পুত্রের ৩টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনার সর্বোচ্চ চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ছুটে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার সময় পরিবারের লোকজন ঘরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আরশাদ মোল্লা জানান, অগ্নিকাণ্ডে আনোয়ার গাজী এবং তার দুই পুত্র সোহাগ গাজী ও নাঈম গাজী ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ফার্নিচার, স্বর্ণালংকার এবং একটি মোটরসাইকেল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Model Hospital

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা সাহানাজ ও তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।

তারা অসহায় পরিবারগুলোকে সমবেদনা জানান। পাশাপাশি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে ১৮ হাজার টাকা এবং ২ বান করে টিন ও খাদ্য সহায়তা প্রদান করেন।

এছাড়া তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর ব্যক্তিগত অর্থে ৩টি পরিবারকে রমজানের বাজারসহ খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।