বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় চাঁদপুরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:২৭ পিএম
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় চাঁদপুরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল
স্টাফ রিপোর্টার : রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, নিত্যপণ্যের দাম স্হিতিশিল রাখা ও সকল প্রকার বেহায়াপনা বন্ধের দাবীতে চাঁদপুর ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ বুধবার বিকালে চাঁদপুর শহরের শপথ চত্বরে রমজানের স্বাগত মিছিল পূর্বক সভা অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে দ্রব্য মূল্যের এত উদ্ধগতি কখনো এমন হয়নি। সরকার বাজার নিয়ন্ত্রন করতে ব্যর্থ। আমরা একেবারে অভিভাবক হীন হয়ে গেছি। এ সরকার কোনো ভাবেই ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে পারেনি। সিন্ডিকেট চক্র রমজানকে সামনে রেখে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যাচ্ছে। রমজানকে সামনে রেখে আমাদের কে রাজ পথে আন্দোলন করার কথা নয়। যে ভাবে দ্রব্য মূল্যের উদ্ধগতি হচ্ছে তাতে করে সাধারন মানুষ না খেয়ে থাকতে হচ্ছে। চরমোনাই পীর সাহেবের নির্দেশে আমরা আজ রাজ পথে নামতে হয়েছে। সরকার বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা হবে। কিন্তু সরকার কিছুই করছেনা। তারা জনগনের সাথে ধোকাবাজি করেছে। তারা দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় বসেছে, তারা জনগনের কথা কিভাবে চিন্তা করবে। দেশে ইসলামী শাষন থাকলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো।
জেলা ইসলামী আন্দোলনের সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম ও পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি গাজী মোঃ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল কাজী সোহাগ,অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলাানা হেলাল আহমাদ, পৌর ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওঃ আব্দু্ললা আল মামুন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওঃ আবুল বাশার তালুকদার, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।