বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ী ও যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে নারীদের ফ্রি প্রশিক্ষনের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:৩৭ পিএম
বিজয়ী ও যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে নারীদের ফ্রি প্রশিক্ষনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে এবং চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের এর সার্বিক তত্বাবধানে ৩০ জন নারীকে ফ্রিতে বেসিক পোশক তৈরি প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অদ্য ২২ শে মার্চ বুধবার বিকাল ৩ ঘটিকায় পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে এবং চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্তাবধানে এই প্রশিক্ষন প্রদান করেন।

বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন সিআইবি এন্ড সিএইচ এল এর মাকেটিং ডিরেক্টর আয়েশা বেগম মুন্নী।

Model Hospital

বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন অফিসার দলিল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবেদ শাহ, বিশেষ অতিথি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মনিরা চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনির হোসেন, পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস,টাউণ ফেডারেশন সভাপতি নাজমা আলম, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আশিক খান।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান উপস্থিত অতিথি, চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনির হোসেন বিজয়ী সংগঠন কে ধন্যবাদ জানিয়ে বলেন চাঁদপুর তথা দেশের ইতিহাসের সফল এক সংগঠন বিজয়ী। বিজয়ী এর ফাউন্ডার তানিয়া খান নিজ উদ্যোগে নিজ খরচে নারীদের সাবলম্বী করতে গত তিন বছর সুনামের সাথে কাজ করে অনেক সফল নারী উদ্যোক্তা তৈরি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের স্বাবলম্বী করতে চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সকল সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সবাই প্রশিক্ষনটি সুন্দরভাবে সম্পন্ন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩০ জন প্রশিক্ষনার্থীসহ বিজয়ীর সদস্যগন ও মডারেটর কবি ফয়েজ খান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital