বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৩ কর্মকর্তার প্রফেসর পদে পদোন্নতি লাভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:২১ এম
চাঁদপুর সরকারি কলেজের ৩ কর্মকর্তার প্রফেসর পদে পদোন্নতি লাভ

ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ৩ জন বিসিএস (সাধারণ শিক্ষ) ক্যাডার কর্মকর্তা অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। সোমবার (২০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ জারি করা হয়।

চাঁদপুর সরকারি কলেজের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন ইতিহাস বিভাগের শেখ মো: খলিলুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের শো: শওকত ইকবাল ফারুকী, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ রফিক উল্লাহ। বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় পদোন্নতি প্রাপ্ত শিক্ষক কর্মকর্তাবৃন্দ কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সাথে দেখা করতে এলে অধ্যক্ষ অসিত বরণ দাশ, তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রফেসর অসিত বরণ দাশ ৩ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় শিক্ষামন্ত্রী এবং চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ নিজেদের শ্রম ও মেধা দিয়ে চাঁদপুর সরকারি কলেজের চলমান শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (কলেজ ও প্রশাসন), চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং পদোন্নতি কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Model Hospital

এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছানসহ শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।