শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে রমজানের পবিত্রতা রক্ষার্থে মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:১০ পিএম
মতলব উত্তরে রমজানের পবিত্রতা রক্ষার্থে মিছিল
মতলব উত্তর ব্যুরো : ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল প্রকার ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবীতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর  বাজারে স্বাগত মিছিল করা হয়।
বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দোলন মতলব উত্তরের সভাপতি হাফেজ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডালিম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মতলব উত্তর এর উপদেষ্টা আমিনুল হক বেপারী, মাওলানা আতাউল্লাহ মহসিন, ছেংগারচর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ লস্কর।
এছাড়া উপস্থিত ছিলেন হাজী মোঃ আহাম্মদুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলন যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ছেংগারচর পৌর সভাপতি হাফেজ গাজী মোঃ এমদাদুল হক মানিক, যুব আন্দোলনের সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, মাওলানা আফজাল খান, মাওলানা আশরাফ আলী, মুফতী মামুনুর রশীদ, মাওলানা আব্দুল বাতেন ফরাজি,  প্রচার সম্পাদক মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital