বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অগ্নিঝরা ২৩শে মার্চ উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৫:২৭ পিএম
অগ্নিঝরা ২৩শে মার্চ উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আলোচনা সভা

মহান অগ্নিঝরা ২৩শে মার্চ উপলক্ষে বিকাল ৪ঘটিকায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে নিজ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম, বীর মুক্তি যোদ্ধা পান্টু লাল সাহা,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা অগ্নিঝরা ২৩শে মার্চ ১৯৭১ এর স্মরণ করে বলেন– ২৩শে মার্চ সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে জয় বাংলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর বাসভবনের শীর্ষে কালো পতাকা উড়িয়ে ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু পুনরায় বলেন– এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

Model Hospital

বঙ্গবন্ধু আরও বলেন, যতদিন সাড়ে সাত কোটি বাঙালির সার্বিক মুক্তি অর্জিত হবে না, যতদিন একজন বাঙ্গালী বেচে থাকবে ততদিন এই সংগ্রাম চলতেই চলবে।

এসময় নানা বাধা উপেক্ষা করে সারা বাংলাসহ নগরের গুরুত্বপূর্ণ সব ভবনে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে জাতিয় পতাকা উত্তোলনের এই দিনকে বাঙ্গালী জাতি চিরস্মরণীয় করে রাখবে।

মহান এই দিনকে চিরস্মরণীয় করে রাখার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital