বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০:৪৩ এম
নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

এস এম ইকবাল : তারাবির নামজ আদায় করে জীবত আর বাড়ি ফেরা হলোনা দুই বন্ধুর। প্রথম তাবিরর নামাজ আদায় করতে একই বাড়ির দুই বন্ধু মিলে এসেছিল সদ্য নির্মিত আদুনিক ফরিদগঞ্জ মডেল মসজিদে। নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি পেরার পথে  দুই বন্ধু মো. সজিব মৃধা (১৮) ও আশিক মৃধা (১৮) এর মর্মান্তিক মৃত্যু হয়।  স্থানীয়দের দাবী বেপোরয়া মোটরসাইকেলের গতিতেই ঘটছে প্রানহানী।

২৩ মার্চ বৃহস্পতিবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা এলাকায় এই দূর্ঘনাটি ঘঠে। দূর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতরা হলেন চরমথুরা এলাকার মৃধা বাড়ির নান্নু মৃধার ছেলে মো. সজিব মৃধা ও একই বাড়ীর জসিম মৃধার ছেলে আশিক মৃধা।

পরিবারের লোকজনের কাজ থেকে জানা যায়, প্রথম তারাবির নামাজ আদায় করতে সজিব ও আশিক মোটরসাইকেল নিয়ে ফরিদগঞ্জ মডেল মসজিদে আসে। তারাবির নামাজ শেষে বাড়ী ফেরার পথে চরকুমিরা পাটওয়ারী বাড়ীর সামনে গেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকো গাছের সাথে ধাক্কা লাগে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মো. সজিব  মৃধার মৃত্যু হয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় আমিককে  উদ্ধার করে চাঁদপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এদিকে একই সাথে একই বাড়ির দুই তরুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।

Model Hospital

দুই পরিবারের পক্ষ থেকে রাতেই অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি নিয়ে ২৪ মার্চ শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা জানান, বেপরোয়া গতি নিয়ে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে উভয় পরিবার অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital