বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১:৪২ পিএম
কচুয়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় মূল্যে ও খাবার সামগ্রী মানম্মত ভাবে উৎপাদন, বিক্রি মনিটারিং করার লক্ষে কচুয়া পৌর কাজারে ভ্রামম্যান আদালত পরিচালনা করা হয়েছে।

রমজানের ১ম দিন শুক্রবার ভ্রামম্যান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মো. নাজমুল হাসান ।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে জনতা হোটেল এন্ড রেস্টুরেন্ট ৫হাজার,রুপসী বাংলা হোটেল ১০ হাজার, মুদি ব্যবসায়ীকে ১ হাজার ও ন্যাশনাল ফার্মেসি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বামী অফিসার জানান,রমজান মাসে নিত্য প্রয়জোনীয় দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।