বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি নেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪:৪৮ পিএম
তরপুরচন্ডীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি নেতারা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের সেনের দীঘির পাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২২ মার্চ বুধবার বিকেল ওই এলাকার গাজী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ওই বাড়ির আনোয়ার গাজী এবং তার দুই পুত্রের ৩টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ড এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন বিএনপি নেতারা।
গতকাল শনিবার সকালে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিমের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
এসময় সদর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক তরপুরচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলম খান মঞ্জুর ব্যক্তিগত অর্থে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর খান, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল, সাধারণ সম্পাদক শাহাদাত মিজি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন কালু কাজী, সাধারণ সম্পাদক বাবর ব্যাপারী, ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর সরদার, যুগ্ম আহ্বায়ক শাহীন ঢালী ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ জমাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital